সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু গোলজার প্রধানের চেয়ারম্যান হওয়ায় খায়েশ
আওয়ামী লীগের প্রভাবশালী আড়াইহাজারের সাবেক সাংসদ বর্তমানে আমেরিকায় পলাতক নজরুল ইসলাম বাবুর একনিষ্ঠ অনুসারী গোলজার প্রধান একসময় ছিল সিএনজি ড্রাইভার।
বাবুর সাথে সুসম্পর্ক গড়ে তুলে ভূমিদস্যুতা শুরু করে।
সোনারগাঁয়ের বস্তুল এলাকায় নিরীহ মানুষের জমিজমা দখল করে কোটিপতি বনে গেছে।
এক সময় আওয়ামী লীগের দোসর ছিলো। ২০২৪ সালের ৫ আগষ্টের পর ভোল পাল্টে এখন বিএনপির এমপি মাজহারুল মান্নানের কর্মী বনে গেছে।
জিয়াউর রহমান, খালেদা জিয়া,তারেক রহমান ও স্থানীয় এমপি মান্নানের ছবি ব্যবহার করে ফেস্টুন - ব্যানার করে নিজেকে খাটি বিএনপি বানানোর অপচেষ্টা চালাচ্ছে।
যে গোলজার প্রধান নিজের বোনের সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্নসাত করে নেয়।সে আবার জন প্রতিনিধি হওয়ার খায়েশ দেখছে।যা এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, অশিক্ষিত ও সিএনজি চালক গোলজার প্রধানের মতো ভূমিদস্যু বিএনপি ও এমপি মান্নানের নাম ব্যবহার করে নানান অপকর্ম করে বেড়াচ্ছে।
তাদের ব্যবহার করে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার খায়েশ দেখায় সর্বত্র সমালোচনা চলছে।
(চলবে)
আপনার মতামত লিখুন