ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে টেকনাফে নিরাপদ সড়ক চাই এর প্রস্তুতি সভা

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন  উপলক্ষে টেকনাফে নিরাপদ সড়ক চাই এর প্রস্তুতি সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) টেকনাফে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক সেমিনার, সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সচেতনতামূলক মোটর শোভাযাত্রা।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সড়ক আইন ও ট্রাফিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক আতিকুল হাই, আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোহাম্মদ ঈসা খাঁন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সদস্য মোক্তার হোসেন সোহেল ও সদস্য ঈসা খাঁন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিগুলো টেকনাফে ব্যাপকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে টেকনাফে নিরাপদ সড়ক চাই এর প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) টেকনাফে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক সেমিনার, সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সচেতনতামূলক মোটর শোভাযাত্রা।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে সড়ক আইন ও ট্রাফিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ মিন্টু, দপ্তর সম্পাদক আতিকুল হাই, আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক মোহাম্মদ ঈসা খাঁন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সদস্য মোক্তার হোসেন সোহেল ও সদস্য ঈসা খাঁন।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচিগুলো টেকনাফে ব্যাপকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত