ঢাকা   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

পরিবার থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে: জামাল হোসাইন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

পরিবার থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে: জামাল হোসাইন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রহিম মার্কেট বটতলা এলাকায় ইসলামিক এডুকেয়ার একাডেমির ১০ম বর্ষপূর্তি ও হিফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দেওয়ার দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পরিবারেরও। পরিবার থেকেই একজন শিশুর নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের ভিত্তি তৈরি হয়।”

শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানকে শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করলেই হবে না; তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষিত হলেই একজন মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিকতা তৈরি হয় না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের মানবিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের কথা শোনা এবং ভালো-মন্দ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে তাদের চরিত্র গঠনে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি সন্তানদের শারীরিকভাবে শাস্তি না দিয়ে ভালোভাবে বুঝিয়ে এবং যথাযথ প্যারেন্টিংয়ের মাধ্যমে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের শিশুদের ওপর চলমান হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তাদের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ফেরদৌস, মো. মাহাবুব আলম, প্রফেসর মো. আব্দুজ জাহের, মো. মজিবুর রহমান হাওলাদার, এ.বি.এম সাইফুর রহমান, মো. আনিছুর রহমান ভূইয়া, মো. শাহাআলম, হাজি মো. ইব্রাহিম, রেদোয়ান হোসেন পাপ্পুসহ অনেকে। 

আয়োজকরা জানান, আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত হচ্ছে ইসলামিক এডুকেয়ার একাডেমি। প্রতিষ্ঠার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা হামদ, নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিবার থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক শিক্ষা দিতে হবে: জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত