প্রত্যেক জনশক্তিকে ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে - আবদুল জব্বার
২৫ সেপ্টেম্বর (শুক্রবার ) সকাল সাতটায় নারায়ণগঞ্জ শহরের এক মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরীর পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে থানা সেক্রেটারি জনাব ফয়সাল আলমের সঞ্চালনায় উক্ত কর্মী শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জামায়াতে ইসলামীর কর্মী মানেই সমাজকর্মী। তিনি সমাজের মানুষের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে দ্বীনি আন্দোলনের কর্মী ভাইদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। এছাড়া তিনি প্রত্যেক জনশক্তিকে দিনের বেলায় মাঠে ময়দানে ভূমিকা রাখার পর রাত্রি বেলায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজেদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হবার উদাত্ত আহ্বান জানান।
উক্ত শিক্ষা শিবিরে নছিহপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ।
উক্ত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের টিম সদস্য জনাব মমিনুল হক সরকার,নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন ভাই সহ নারায়ণগঞ্জ মহানগরী ও পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন