ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

কোরআনের আলোকে জীবন গড়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করার আহ্বান- মারজিয়া বেগম এমপি

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

কোরআনের আলোকে জীবন গড়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করার আহ্বান- মারজিয়া বেগম এমপি

কোরআনের নির্দেশনার আলোকে ব্যক্তি, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য মারজিয়া বেগম এমপি। তিনি বলেন, “ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে।”

গতকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মহিলা রুকন সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফাতেমা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমেনা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল তদারককারী শামীমা বেগম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক রাহিমা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে মারজিয়া বেগম এমপি আরও বলেন, “রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল লাভ থেকে বঞ্চিত হচ্ছি। সমাজে ন্যায়বিচার ও নৈতিকতার অভাবে সাধারণ মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার ও ইনসাফ নিশ্চিত করতে ইসলামি সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এমন একদল ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং দ্বীন প্রতিষ্ঠার এই মহান কাজে জান ও মাল দিয়ে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবেন।”

সম্মেলনে উপস্থিত নেত্রীবৃন্দ সংগঠনের আদর্শ ও মূল্যবোধ বজায় রেখে দাওয়াতি কাজ ও সাংগঠনিক তৎপরতা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোরআনের আলোকে জীবন গড়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের আন্দোলন জোরদার করার আহ্বান- মারজিয়া বেগম এমপি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কোরআনের নির্দেশনার আলোকে ব্যক্তি, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও জাতীয় সংসদ সদস্য মারজিয়া বেগম এমপি। তিনি বলেন, “ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে।”

গতকাল ২৬ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মহিলা রুকন সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফাতেমা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমেনা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল তদারককারী শামীমা বেগম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক রাহিমা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে মারজিয়া বেগম এমপি আরও বলেন, “রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল লাভ থেকে বঞ্চিত হচ্ছি। সমাজে ন্যায়বিচার ও নৈতিকতার অভাবে সাধারণ মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার ও ইনসাফ নিশ্চিত করতে ইসলামি সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এমন একদল ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং দ্বীন প্রতিষ্ঠার এই মহান কাজে জান ও মাল দিয়ে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবেন।”

সম্মেলনে উপস্থিত নেত্রীবৃন্দ সংগঠনের আদর্শ ও মূল্যবোধ বজায় রেখে দাওয়াতি কাজ ও সাংগঠনিক তৎপরতা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত