ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়নগঞ্জে শিশু ধর্ষণের দায়ে মনিরের যাবজ্জীবন কারাদণ্ড-অর্থদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিকে একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে , ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি নিজ বাসায় একা পেয়ে মনির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০২৩ সালের ১২ মার্চ অভিযুক্ত মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড প্রদান করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নারায়নগঞ্জে শিশু ধর্ষণের দায়ে মনিরের যাবজ্জীবন কারাদণ্ড-অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিকে একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মনির হোসেন বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে , ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি নিজ বাসায় একা পেয়ে মনির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০২৩ সালের ১২ মার্চ অভিযুক্ত মনির হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড প্রদান করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত