বন্দর মুছাপুরে অফিস দখল ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের ক্ষোভ, এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বন্দর মুছাপুর সাবেক উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও স্থাপনা জোরপূর্বক দখলের অভিযোগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায় নাঙলবন্ধ বাজারে ভুক্তভোগী নারগিস মাকসুদ সংবাদকর্মীদের সামনে অভিযোগ তুলে ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্যে নারগিস মাকসুদ জানান, "এটি আমাদের নিজস্ব জায়গা এবং নিজেদের উদ্যোগে তৈরি করা স্থাপনা। এখানে নিয়মিত আমাদের চেয়ারম্যান সাহেবের অফিস বসে। কিন্তু কোনো ধরনের আলোচনা ছাড়া তালা খুলে বিএনপির কিছু নেতাকর্মী এসে এটিকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। সকাল থেকে একের পর এক আমাদের স্থাপনা দখলের চক্রান্ত চলছে।"
জোরপূর্বক দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "কারো কোনো বক্তব্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু এভাবে জোর-জবরদস্তি করা হচ্ছে কেন? আমাদের স্থাপনা দখল করে ব্যানার টাঙিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং কার্যালয় বানানোর চেষ্টা চলছে। মাকসুদ চেয়ারম্যান নির্বাচন করেছেন বলেই কি আমাদের ওপর এই অন্যায় হয়রানি করা হচ্ছে?"
তিনি আরও যুক্ত করেন, "আমরা কোনো ঝামেলা বা হানাহানিতে যেতে চাই না। আমরা শান্তিকামী নাগরিক। তাই আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সংসদ সদস্য পুরো এলাকার মুরুব্বি, তিনি যেন বিষয়টির সঠিক সমাধান ও মিটমাট করে দেন এবং আমাদের এই হয়রানি থেকে রক্ষা করেন।"
আপনার মতামত লিখুন