ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

তারই আলোকে আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও সকল উপজেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে সকল  উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই প্রতিটি বাড়ি-ঘর, অফিস-আদালত পরিচ্ছন্ন থাকুক। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

তারই আলোকে আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও সকল উপজেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে সকল  উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই প্রতিটি বাড়ি-ঘর, অফিস-আদালত পরিচ্ছন্ন থাকুক। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত