তারাবো পৌর বিএনপির উদ্যোগে ডেঙ্গু নিধনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি ও মশার উপদ্রব থেকে জনগণকে রক্ষা করতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির উদ্যোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার নয় নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
তারাবো পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানিতে মশক নিধনের ওষুধ ছিটান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জনভোগান্তি কমাতে তারাবো পৌর বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেবল পৌর প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের যেকোনো প্রয়োজনে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার মেয়র পদপ্রার্থী মোস্তফা মনোয়ার শাওন ভুইয়া, তারাবো পৌরসভা বিএনপির সহ সভাপতি ও নয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া, দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন, তানভির হাসান মিলন, সফিক, জামালসহ অনেকে ।
আপনার মতামত লিখুন