ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯: 'মাদক নির্মূলের' দৃঢ় প্রত্যয় এএসপি তারেকের ​

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর থানা পুলিশ। মাদক নির্মূলের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চালানো এই অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে নবীগঞ্জ, কাইতাখালী ও নোয়াদ্দা এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের পরিচালনায় অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিএসপি) তারেক আল মেহেদী। অভিযানকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।

​অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “আমরা আশা করি, বন্দর এলাকা থেকে মাদক নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বন্দরে স্থান দেওয়া হবে না।”

​এলাকাবাসীর শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই জিরো-টলারেন্স নীতি এবং মাদকবিরোধী জোরদার তৎপরতা ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯: 'মাদক নির্মূলের' দৃঢ় প্রত্যয় এএসপি তারেকের ​

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর থানা পুলিশ। মাদক নির্মূলের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চালানো এই অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে নবীগঞ্জ, কাইতাখালী ও নোয়াদ্দা এলাকায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের পরিচালনায় অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিএসপি) তারেক আল মেহেদী। অভিযানকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।

​অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “আমরা আশা করি, বন্দর এলাকা থেকে মাদক নির্মূল করে ছাড়ব ইনশাআল্লাহ। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বন্দরে স্থান দেওয়া হবে না।”

​এলাকাবাসীর শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই জিরো-টলারেন্স নীতি এবং মাদকবিরোধী জোরদার তৎপরতা ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত