সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) নয়াবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল হোসেন এবং কাঁচপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা, পারিবারিক মূল্যবোধ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ সমাজ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্যাম্পেইনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন