ঢাকা   শনিবার, ১০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

শারদীয় দুর্গোৎসবে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত'র দাবিত- মহিলা পরিষদের

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। 

বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর ২টায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নারায়ণগঞ্জ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় গবেষণা ও পাঠাগার সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ,  সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, জেলার সদস্য ফাহমিদা আজাদ, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। 

নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ্য করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে।নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জোর দাবি জানানো হয়। 

জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় সার্বিক বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসবে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত'র দাবিত- মহিলা পরিষদের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। 

বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর ২টায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নারায়ণগঞ্জ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহিলা পরিষদের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় গবেষণা ও পাঠাগার সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ,  সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, জেলার সদস্য ফাহমিদা আজাদ, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ। 

নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ্য করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে।নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জোর দাবি জানানো হয়। 

জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় সার্বিক বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে আশ্বস্ত করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত