ঢাকা   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বিদেশে কর্মী পাঠাতে চার-পাঁচ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসছে: নারায়ণগঞ্জ পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি কমপ্লেক্সটি পরিদর্শনে আসেন।

​পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কমপ্লেক্সের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন ব্যবস্থা এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

​কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসীকল্যাণমন্ত্রী। সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দরে বিমান হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “হামলার ঘটনার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাথে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়েছে।”

​বিদেশে কর্মী পাঠানোর নামে সংঘটিত প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, “অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতিমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

​মন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেক ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে বিদেশে শ্রমিক পাঠানোর কাজ করছে, যা তাদের আওতাভুক্ত নয়। এই খাতে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে অনলাইন পদ্ধতির আওতায় আনা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রবাস খাতের এই কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।”

​পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিদেশে কর্মী পাঠাতে চার-পাঁচ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসছে: নারায়ণগঞ্জ পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি কমপ্লেক্সটি পরিদর্শনে আসেন।

​পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কমপ্লেক্সের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন ব্যবস্থা এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

​কমপ্লেক্স পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসীকল্যাণমন্ত্রী। সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দরে বিমান হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “হামলার ঘটনার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাথে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়েছে।”

​বিদেশে কর্মী পাঠানোর নামে সংঘটিত প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি জানান, “অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতিমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”

​মন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেক ট্রাভেল এজেন্সি বেআইনিভাবে বিদেশে শ্রমিক পাঠানোর কাজ করছে, যা তাদের আওতাভুক্ত নয়। এই খাতে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে অনলাইন পদ্ধতির আওতায় আনা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রবাস খাতের এই কার্যক্রমে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে।”

​পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত