ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

আর্কাইভ দেখুন

ফতুল্লায় হত্যাচেষ্টা মামলার আসামি আহাম্মদ জামিনে বেরিয়ে বেপরোয়া, প্রকাশ্য হুমকি: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

ফতুল্লায় হত্যাচেষ্টা মামলার আসামি আহাম্মদ জামিনে বেরিয়ে বেপরোয়া, প্রকাশ্য হুমকি: নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুরে বৈষম্যবিরোধী আন্দোলন ও জামায়াত কর্মী জসিমকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আলী আহম্মাদ কারামুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। আদালত থেকে জামিনে বেরিয়েই তিনি ভুক্তভোগী জসিম ও তাঁর পরিবারকে প্রকাশ্যেই প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।​ভুক্তভোগী জসিম জানান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সক্রিয় সহযোগী এবং ফাইজুল চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর আলী আহম্মাদ ও শাহাদাত পরিকল্পিতভাবে তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। ঘটনার সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে আসলেও জনসম্মুখে তাঁর ওপর নির্মম হামলা চালানো হয়। পরবর্তীতে খানপুর ও ঢাকার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।​তবে আসামিরা জামিনে বের হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং পুনরায় হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।এবিষয়ে ফতুল্লা থানায় নতুন করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ​প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভুক্তভোগী জসিম বলেন, "আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন ও ফতুল্লা থানার ওসির কাছে আমার প্রশ্ন—চিহ্নিত অপরাধীরা এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আপনারা নীরব কেন?"​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আমার বা আমার পরিবারের কোনো সদস্যের সামান্যতম ক্ষতি হয়, তবে এর পূর্ণ দায়ভার স্থানীয় পুলিশ প্রশাসনকেই নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এভাবে ছাড় দিলে সমাজে অপরাধ প্রবণতা আরও ভয়াবহ রূপ নেবে।"​এ ঘটনায় ফতুল্লা সস্তাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আসামিদের জামিন বাতিলের দাবি জানিয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়অ্যাকাডেমিক ক্ষেত্রে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ও শিক্ষাবৃত্তি অর্জন করেছেন নারায়ণগঞ্জের কৃতী সন্তান শাহ পরান জয়। সম্প্রতি রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।গত ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদেল খালেক।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।​উচ্চশিক্ষায় মেধার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করায় শাহ পরান জয়কে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।


মাদকসেবীদের আটক করে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা

মাদকসেবীদের আটক করে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়। স্থানীয়দের দাবি, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আটক দুজন হলেন—সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় তারা মাদক সেবন করছিলেন। খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে কয়েকজন স্থানীয় ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের বক্তারমুন্সী বাজার এলাকায় নিয়ে আসা হয়।সেখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে তাদের নামিয়ে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, পুকুরটিতে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় পরিবেশও নষ্ট হচ্ছিল। মাদকবিরোধী সামাজিক বার্তা দেওয়ার পাশাপাশি পুকুরটি পরিষ্কারের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, “দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে স্থানীয়দের নিয়ে সেখানে যাই। পরে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।”তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনা রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। জামিনে বের হওয়ার পর পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে। এ কারণে স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে এবং ভবিষ্যতে মাদক সেবন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন, মাদক কেনাবেচা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তবে আটক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া দরকার বলে তারা মনে করেন।এদিকে, ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই যুবককে পুকুর পরিষ্কার করার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।তবে মাদক সেবনের অভিযোগের বিষয়টি আইনগতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দোষী হিসেবে গণ্য করা যায় না। স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার আইনগত দিকটি আরও স্পষ্ট হবে।


বন্দরে খেয়াঘাটে হোটেল মালিককে অর্থদণ্ড

বন্দরে খেয়াঘাটে হোটেল মালিককে অর্থদণ্ড

বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার বিক্রির অভিযোগে ‘ক্যাফে শাহ পরান’ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হোটেল পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়।‎‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে অবস্থিত হোটেলটিতে এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ক্যাফে শাহ পরান’ হোটেলে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির বিষয়টি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি মালিকপক্ষ।‎‎পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় অপরাধের দায়ে হোটেল মালিক ফরিদকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।‎‎অভিযান শেষে হোটেলের রান্নাঘরসহ পুরো পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং হোটেল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।‎‎এদিকে অভিযান চলাকালে ওই এলাকার লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।‎‎ এ সময় তিনি বেকারিগুলোর খাদ্যপণ্যের গুণগত মান বজায় রাখা, উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন।


কবি আজিজুর রহমান এর কবিতা "শব্দের পরকীয়া"

কবি আজিজুর রহমান এর কবিতা "শব্দের পরকীয়া"

শব্দের পরকীয়া আজিজুর রহমান শব্দের সংসারে হঠাৎ ছন্দপতন—কবিকে করেছে বিষণ্ন, করেছে হতাশ।ছন্দের এই ব্যত্যয়ের নেপথ্যেকোন অদৃশ্য অভিমান, কোন গোপন ষড়যন্ত্র—কারণ খুঁজতে বিজ্ঞ আদালতদিয়েছে তদন্তের নির্দেশ।শব্দেরা কি অভিমানী?নাকি জমে আছে দীর্ঘদিনের মনোমালিন্য?কবির দায়ের করা মামলায়একে একে আদালতে হাজির হলো শব্দেরা—জিজ্ঞাসাবাদে বসেছে তদন্ত কমিটি।কত মিথ্যে অজুহাত,কত বাহানা, কত ছলনার আশ্রয়!এমন সব মিথ্যে তারা সাজিয়ে এনেছে—দুগ্ধপোষ্য শিশুওযার একটুকু বিশ্বাস করবে না।অথচ শব্দের অবয়বেস্পষ্ট ভেসে উঠেছে মিথ্যার চাপ;ঠোঁটের কোণে নীরবতা,চোখের পাতায় অপরাধের ছায়া—তবু পাপ-পুণ্যের হিসাব কষছে না কেউ।জিজ্ঞাসাবাদ শেষ—নীরবতায় ভারী হয়ে উঠল আদালতকক্ষ।প্রতিবেদন হাতে নিয়েবিচারপতির চোখে বিস্ময়ের ঝড়।তদন্তে উঠে এলো—শব্দের সংসারে আদরে লালিত শব্দগুলোকখন যে আপন ঠিকানা ভুলেঅন্য কোনো বর্ণমালার উঠোনে গিয়েমোহের জালে জড়িয়ে পড়েছে!কিসের প্রলোভনে?কোন অদৃশ্য আকর্ষণে?কোন নিষিদ্ধ মায়ার টানে—শব্দেরা আজ পরকীয়ার নিষিদ্ধ নেশায় লিপ্ত?


লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে -ড.মু.রেজাউল করিম

লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে -ড.মু.রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ  রেজাউল করিম বলেছেন, এবারের লংমার্চটি হবে ঐতিহাসিক লংমার্চ। লংমার্চ কর্মসূচির মাধ্যমে সরকারকে হলুদ কার্ড দেখানো হচ্ছে।এর মধ্যে কাজ না হলে জনগণ প্রয়োজনে লাল কার্ড দেখাবে।তিনি বলেন,বর্তমান  সরকার মেধাকে পাশ কাটিয়ে কোটার দিকে ধাবিত হচ্ছে। যা জুলাই চেতনার বিরোধী অবস্থান।দেশে নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হচ্ছে। গত ৬ মাসে প্রায় ২ হাজার খুনের ঘটনা ঘটেছে। সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জুলাই শেষ হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৫টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে থানা ও ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত  কথা বলেন।জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক  মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য এডভোকেট জিল্লুর রহমান, অঞ্চল টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, তেজগাঁও উত্তর থানা আমীর আহসান উল্লাহ, হাতিরঝিল থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমীর মো. নূরুল ইসলাম আকন্দ প্রমুখ।ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিকমিয়া এভিনিউতে লং মার্চের উদ্বোধনী জনসভায় ঢাকা-১২ আসনের এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও কর্মবন্টন করা হয় এবং এলাকাবাসীকে যোগদানের আহবান জানানো হয়।


বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জের উদ্যাগে সদস্য সংগ্রহ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জের উদ্যাগে সদস্য সংগ্রহ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ‘বাংলাদেশ লয়ার্স কাউন্সিল’-এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে নতুন সদস্য সংগ্রহ ও  অভিযান অনুষ্ঠিত হয়েছে।​কর্মসূচিতে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার বলেন, সমাজে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ইসলাম ও কুরআন-সুন্নাহর আদর্শ পালনের কোনো বিকল্প নেই। আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ মামলা-মোকদ্দমা, জমি আত্মসাৎ ও অন্যায়-জুলুমের প্রতিকার পেতে আসছেন। অপরাধমুক্ত সমাজ ও আইনি অঙ্গনে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।​বক্তব্যে আরও বলেন , পশ্চিমা বিশ্ব ইসলাম ও এর আইন-কানুনকে ভীতিপ্রদ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করলেও বাস্তবে ইসলাম মানুষের সহজ ও স্বাভাবিক জীবনবিধান। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সকল বাধা-বিপত্তি দূর করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিগুণ উদ্যমে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকল আইনজীবীর প্রতি আহ্বান জানানো হয়।এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, সিনিয়র এড. এম এ হাফিজ মোল্লাহ, এড. নিজামউদ্দিন, এড. আক্তার হোসেন, এড, সারোয়ার হোসেন সহ লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। 


নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী বান্টির নানা অপকর্মের আমল নামা

নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী বান্টির নানা অপকর্মের আমল নামা

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

সিদ্ধিরগঞ্জের আখির হানি ট্র্যাপের ফাঁদে তরুনরা

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ ‎

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ ‎

তাতিহাটি আইডিয়াল স্কুলের নতুন একাডেমিক ভবনের যাত্রা শুরু

তাতিহাটি আইডিয়াল স্কুলের নতুন একাডেমিক ভবনের যাত্রা শুরু

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের ৩ কোটি ২০ লাখ টাকা সিন্ডিকেটের পকেটে! মন্তুর অস্বীকার

সিদ্ধিরগঞ্জে পশুর হাটের ৩ কোটি ২০ লাখ টাকা সিন্ডিকেটের পকেটে! মন্তুর অস্বীকার

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

মটরসাইকেল চালক থেকে রাতারাতি সাংবাদিক! মঠবাড়িয়ায় শাহজাহানের চাঁদাবাজির চালচিত্র

গলাচিপায় সরকারি খাল দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গলাচিপায় সরকারি খাল দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

তেঁতুলতলা বাজারে ৬ নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাবু মল্লিকের গণসংযোগ

তেঁতুলতলা বাজারে ৬ নং ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাবু মল্লিকের গণসংযোগ

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার  ​

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার ​

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ খাজা মার্কেটে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, আটক ২৮

নারায়ণগঞ্জ খাজা মার্কেটে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, আটক ২৮

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

বন্দরে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই-ডাকাতির বিরুদ্ধে কঠোর বার্তা-পুলিশ সুপারের

বন্দরে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই-ডাকাতির বিরুদ্ধে কঠোর বার্তা-পুলিশ সুপারের

কাশিপুর মধ্য নরসিংপুর রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা-লুটপাট ও গুলি ডাকাতি

কাশিপুর মধ্য নরসিংপুর রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা-লুটপাট ও গুলি ডাকাতি

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল টহল

সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন

সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন

বিবাহিত নারীকে উত্ত্যক্ত ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ছাত্রদল নেতা উসমান গনির বিরুদ্ধে

বিবাহিত নারীকে উত্ত্যক্ত ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ছাত্রদল নেতা উসমান গনির বিরুদ্ধে

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ​

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ​

শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের এসএমই ডে ওয়ার্কশপ অনুষ্ঠিত  ​

শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের এসএমই ডে ওয়ার্কশপ অনুষ্ঠিত ​