ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেলেকে গুলি করে হত্যা, আহত ১

জাহাঙ্গীর আলম
জাহাঙ্গীর আলম
| ফটো কার্ড

নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেলেকে গুলি করে হত্যা, আহত ১
নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেলেকে গুলি করে হত্যা

নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে আরও এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লালপুর থানা পুলিশ পদ্মা নদীতে ভাসমান নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

নিহত সাহাবুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামাণিকের ছেলে। আহত রবিউল ইসলাম একই উপজেলার চানমারী কবরস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে গুলি বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার সময় আহত হন রবিউল ইসলাম।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত রবিউল ইসলাম জানিয়েছেন, হামলাকারীরা অপরিচিত হওয়ায় তিনি কাউকে চিনতে পারেননি। বর্তমানে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুরের পদ্মার দুর্গম চরে বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল। এতে চরজাজিরা এলাকায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। এক সপ্তাহের ব্যবধানে ফের গোলাগুলির ঘটনায় স্থানীয় জেলে ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেলেকে গুলি করে হত্যা, আহত ১

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত