ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

র‍্যাব-১১ এর অভিযানে বন্দরে ৯,৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতি গ্রেফতার ‎

নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৫ শত ৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। গ্রেফতারকৃতরা মূলত দুটি দম্পতি এবং তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে মাদকের বড় চালান বহন করে আসছিল।

‎গতকাল ২০ জুলাই সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় ‘রাফি ফিলিং স্টেশন’-এর সামনে একটি হানিফ পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রুবেল (৩০) ও তার স্ত্রী মোছাঃ হীরামনি (২৬), সাং-পূর্ব ডুমখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, নুরুল ইসলাম (২১) ও তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০), সাং-পূর্ব গাজালিয়া, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।

‎র‍্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ সূত্রের বরাতে জানা যায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদ পায় র‍্যাব। সংবাদ পেয়ে আভিযানিক দলটি মদনপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বাসটি থামায়। পরবর্তীতে বাসটিতে যাত্রীবেশে থাকা উক্ত চারজনকে তল্লাশি করে ৯,৫৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা দম্পতি সেজে ও অভিনব কৌশল অবলম্বন করে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

‎র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

র‍্যাব-১১ এর অভিযানে বন্দরে ৯,৫৫০ পিস ইয়াবাসহ ২ দম্পতি গ্রেফতার ‎

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত