ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম, ৩৫ হাজার টাকা ছিনতাই

মোঃ আবু কাওছার মিঠু
মোঃ আবু কাওছার মিঠু
| ফটো কার্ড

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম, ৩৫ হাজার টাকা ছিনতাই
মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাদিকুর মোল্লা (৩০) নামের এক মুদি ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে ওই ব্যবসায়ী ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

​গত ১১ জুলাই (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলাব ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের করাটিয়া এলাকার আলতাফ হোসেনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় (১২ জুলাই) আহতের ছোট ভাই মোহাম্মদ তারেক মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— করাটিয়া এলাকার নাঈম মোল্লা (২২), নাদিম মোল্লা (২৩), ফাহিম মোল্লা (২০), মাহাবুব মোল্লা (১৮), নাদিম মোল্লা (১৯) ও সায়েল মোল্লা (২০)।

ঘটনার বিবরণী:

অভিযোগ সূত্রে জানা যায়, আহত সাদিকুর মোল্লা রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২১নং সেক্টরের লালমাটি এলাকায় দীর্ঘদিন ধরে মুদির দোকান করে আসছেন। আসামিরা এলাকায় উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় প্রায়ই সাদিকুরদের বাড়ির আঙিনায় এসে বিশৃঙ্খলা করত। এতে বাধা দেওয়ায় আসামিরা সাদিকুর ও তার পরিবারের ওপর ক্ষিপ্ত হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

​গত ১১ জুলাই সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে সাদিকুর দোকান বন্ধ করে ব্যবসার নগদ ৩৫ হাজার টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে করাটিয়া এলাকার জনৈক আলতাফের দোকানের সামনে পৌঁছা মাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আসামিরা রামদা, ছেনদা, লোহার রড ও এসএস পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলার নৃশংসতা:

এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামি নাঈম মোল্লা লোহার রড দিয়ে সাদিকুরের মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। ২নং আসামি নাদিম মোল্লা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে সাদিকুর মাথা সরিয়ে নেওয়ায় তা পিঠে লেগে মারাত্মক হাড়ফাটা জখম হয়। এ সময় ৩নং আসামি ফাহিম মোল্লা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং অন্য আসামিরা লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার পুরো শরীর রক্তাক্ত ও নীলাফুলা জখম করে। সাদিকুর মাটিতে লুটিয়ে পড়লে ১নং আসামি নাঈম তার পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

​আহতের চিৎকার শুনে স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

​পুলিশের বক্তব্য:

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এইচ,এম,সালাউদ্দিন (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৫ জুলাই ২০২৬

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম, ৩৫ হাজার টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত