ঢাকা   রোববার, ০৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

রোজারঘোনা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ এলাকাবাসীর

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

রোজারঘোনা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ এলাকাবাসীর
রোজারঘোনা সড়ক নির্মাণে অনিয়ম

টেকনাফ উপজেলার বৃহত্তর রোজারঘোনা এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মান অনুযায়ী বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে এবং কাজের বিভিন্ন পর্যায়ে আরও নানা অসংগতি লক্ষ্য করা গেছে।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তারা সরব প্রতিবাদ জানিয়ে আসছেন। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়টি এলাকার জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বার, উপজেলা নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে এমন অভিযোগ ওঠার পরও কেন সংশ্লিষ্টদের মধ্যে নীরবতা বিরাজ করছে? কার স্বার্থে এই নীরবতা এবং কেন জবাবদিহিতার অভাব—এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর রোজারঘোনাবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে তারা সতর্ক করেছেন।

এলাকাবাসী সকলকে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৭ জুন ২০২৬

রোজারঘোনা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

টেকনাফ উপজেলার বৃহত্তর রোজারঘোনা এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মান অনুযায়ী বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে এবং কাজের বিভিন্ন পর্যায়ে আরও নানা অসংগতি লক্ষ্য করা গেছে।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তারা সরব প্রতিবাদ জানিয়ে আসছেন। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়টি এলাকার জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বার, উপজেলা নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রশ্ন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে এমন অভিযোগ ওঠার পরও কেন সংশ্লিষ্টদের মধ্যে নীরবতা বিরাজ করছে? কার স্বার্থে এই নীরবতা এবং কেন জবাবদিহিতার অভাব—এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর রোজারঘোনাবাসী আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে তারা সতর্ক করেছেন।

এলাকাবাসী সকলকে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত