ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বাংলার শিরোনাম

রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা

ঈদুল আজহা উপলক্ষে বাকেরগঞ্জে রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন, বাকেরগঞ্জ, বরিশাল।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন মেডিসিন ও পশুখাদ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় অনিয়মের দায়ে ২ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং আরও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, কোরবানির পশুর নিরাপদ লালন-পালন এবং ভোক্তাদের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে আসন্ন পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট, ৩ জনকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া রাসায়নিক হরমোন ও স্টেরয়েড বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও ভেটেরিনারি সার্জন, বাকেরগঞ্জ, বরিশাল।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন মেডিসিন ও পশুখাদ্যের দোকানে তদারকি করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় অনিয়মের দায়ে ২ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং আরও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, কোরবানির পশুর নিরাপদ লালন-পালন এবং ভোক্তাদের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে আসন্ন পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত