ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

মুসলিম গণহত্যার প্রতিবাদে বাউফলে ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাউফলে ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর বাউফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে দুপুর ২টায় বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘উপজেলা ইমাম পরিষদ’।

বাংলাদেশ খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা আইউব বিন মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষক ও পরিচালকসহ কয়েকশ সাধারণ মুসল্লি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ভারতে মুসলিমদের ওপর চলমান সহিংসতা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে এসব হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আইউব বিন মুসা বলেন, "আমরা আজ এখানে দাঁড়িয়েছি নির্যাতিত মুসলিম উম্মাহর পাশে সংহতি প্রকাশ করতে। ১৪০০ বছর আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) গাজওয়াতুল হিন্দ বা ভারত নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, চূড়ান্তভাবে সত্যের জয় হবেই।"

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর যে নির্যাতন চলছে, তার সাথে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ একটি অনন্য সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব ধর্মের মানুষ সমমর্যাদায় সহাবস্থান করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের ওপর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে প্রশাসন এবং সাধারণ জনগণ উভয়কেই অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে হবে।"

সমাবেশ ও মানববন্ধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৬ মে ২০২৬

মুসলিম গণহত্যার প্রতিবাদে বাউফলে ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত