জাহেলী সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিন শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লোকমান হুসাইন জাফরী কেন্দ্রীয় দফতর সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মোঃ সোহেল প্রধানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান।
১৫ মে শুক্রবার বিকাল তিনটায় কদমতলী কারিমিয়া মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রচলিত জাহেলী সমাজ ব্যবস্থা পরিবর্তন করে, কুরআন সুন্নাহভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে, সাংগঠনিক মজবুতী এবং মানোন্নয়ন একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন