ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬
বাংলার শিরোনাম

নাসিক ২৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর পদপ্রার্থী মো জহুরুল ইসলাম

কাউন্সিলর প্রার্থী মো জহুরুল ইসলাম

নাসিক ২৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর পদপ্রার্থী মো জহুরুল ইসলাম

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে ঘিরে চারদিকে যখন সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রচার-প্রচারণা তুঙ্গে, ঠিক তখনই ২৪ নং ওয়ার্ডে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোনো প্রকার বাড়তি কোলাহল ছাড়াই, নীরবে সাধারণ মানুষের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষ স্থানে এগিয়ে রয়েছেন নবীগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সদালাপী ব্যক্তিত্ব মো. জহুরুল ইসলাম।

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল একটি এলাকা হিসেবে পরিচিত। এখানে আকিজ গ্রুপ, এসিআই গ্রুপ, বন্ধ হয়ে যাওয়া পাটকল এবং অসংখ্য হোসিয়ারী ও ছোট-বড় গার্মেন্টসসহ নানা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ফলে এই এলাকায় খেটে খাওয়া মেহনতি মানুষের সংখ্যা অনেক বেশি।

​দীর্ঘদিন ধরে অবহেলিত নানা সমস্যার সমাধান চান স্থানীয় ভোটাররা। এলাকাবাসীর দাবি, এবার তারা ২৪ নং ওয়ার্ডে এমন একজন প্রতিনিধি চান যিনি একাধারে সৎ, আল্লাহভীরু, শিক্ষিত এবং প্রকৃত সমাজসেবক হবেন।

​​যিনি সিটি কর্পোরেশনের মূল ফোরামে দাঁড়িয়ে এই এলাকার জনগণের দুর্দশা ও অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরবেন। ​যিনি কেবল একজন জনপ্রতিনিধিই নন, বরং আধ্যাত্মিক ও নৈতিক দিক থেকেও অনুকরণীয় হবেন—প্রয়োজনে মসজিদে ইমাম হয়ে নামাজ পড়াবেন। ​সর্বোপরি, যিনি সর্বদা সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

​২৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন বলেন: ​"আমরা মনে করি সদালাপী ও হাস্যোজ্জ্বল জহুরুল ইসলামই আমাদের মেহনতি মানুষের প্রকৃত বন্ধু। তিনি নির্বাচিত হলে আমাদের সুখে-দুঃখে  পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।"

​এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, জহুরুল ইসলামের নম্র ভদ্র আচরণ এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা তাকে নির্বাচনী দৌড়ে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে। ২৪ নং ওয়ার্ডের একটি বড় অংশের ভোটাররা এখন তার মাঝেই পরিবর্তনের স্বপ্ন দেখছেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৬ মে ২০২৬

নাসিক ২৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর পদপ্রার্থী মো জহুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত