ঢাকা   রোববার, ৩১ মে ২০২৬
বাংলার শিরোনাম

মতলব পৌরসভা জামায়াতের গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব পৌরসভার উদ্যোগে গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে স্থানীয় এক মিলনায়তনে  মতলব পৌরসভা জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা দক্ষিণ অঞ্চলের সহকারী সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল নেতৃত্ব এবং জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রশিদ পাটওয়ারী। 

এ সময় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন প্রধান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. ইউসুফ আমিন, মতলব পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান প্রধান, শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রেদওয়ান আহমেদ জাকির,

 মতলব পৌরসভা  যুব জামায়াতে ইসলামীর  সেক্রেটারি এ এম ইদ্রিস খান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান মিয়াজী, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শাহজালাল, ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন সরকার, ৪ নম্বর ওয়ার্ডের প্রবাসী কর্মী মো. নিজাম উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হাফেজ কাওসার আলম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মাওলানা আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোস্তফা গাজী, ৯ নম্বর ওয়ার্ড প্রতিনিধি মাওলানা মুসলে উদ্দিন সাগর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি মুজাহিদ হাসান ইফতি। 

অনুষ্ঠানে সুবেদার মিজানুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. ইলিয়াছ হোসেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ঈদের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ৩১ মে ২০২৬

মতলব পৌরসভা জামায়াতের গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত