ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে আলোচনা ও দোয়া মাহফিল

​জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মো: আদিল-এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২২ জুলাই বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের এক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ ও নারায়ণগঞ্জ মহানগর শাখা। এর আগে শহীদ আদিলের কবরে দোয়া ও মুনাজাত করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার ও নেতৃবৃন্দ। 

​'জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, "জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত ও আত্মত্যাগ এদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ মো: আদিলসহ সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি পবিত্র কুরআনের সূরা আলে-ইমরানের ১৬৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন— 'আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের তুমি মৃত মনে কর না; বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকা প্রাপ্ত হচ্ছে।' শহীদদের এই অমর চেতনাকে ধারণ করেই আমাদের একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

এসময় তিনি শহীদ মো: আদিলের স্মৃতিচারণ করে বলেন, স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে ছাত্র-জনতার যে ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল, তার চেতনাকে সমুন্নত রাখতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণে একটি সুশৃঙ্খল ও ন্যায়পরায়ণ সমাজ গঠনে ছাত্রশিবির সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ।

​অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন,  শহীদ আদিলের পিতা আবুল কালাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

​আলোচনা সভা শেষে শহীদ মো: আদিলসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত