ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

প্রথম অংশগ্রহণেই বাজিমাত: ‘মি. ঢাকা’ জিম প্রতিযোগিতায় চতুর্থ হ্নীলার আমির আলী

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

প্রথম অংশগ্রহণেই বাজিমাত: ‘মি. ঢাকা’ জিম প্রতিযোগিতায় চতুর্থ হ্নীলার আমির আলী

প্রথমবারের মতো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘Mr Dhaka’-এ অংশ নিয়েই চতুর্থ স্থান অর্জন করেছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কৃতী সন্তান ও আই ফিটনেস জিম-এর ট্রেইনার আমির আলী

নিজের অভিষেক প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জনের মাধ্যমে তিনি শুধু হ্নীলা নয়, পুরো টেকনাফের জন্য গৌরব বয়ে এনেছেন। তার এ অর্জনের খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও আত্মনিবেদনের ফল হিসেবেই আমির আলী এই সাফল্য অর্জন করেছেন। তার এ কৃতিত্ব স্থানীয় তরুণদের শরীরচর্চা ও খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আমির আলীর এই অর্জনে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানিয়েছেন সবাই।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৪ জুলাই ২০২৬

প্রথম অংশগ্রহণেই বাজিমাত: ‘মি. ঢাকা’ জিম প্রতিযোগিতায় চতুর্থ হ্নীলার আমির আলী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

প্রথমবারের মতো দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘Mr Dhaka’-এ অংশ নিয়েই চতুর্থ স্থান অর্জন করেছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কৃতী সন্তান ও আই ফিটনেস জিম-এর ট্রেইনার আমির আলী

নিজের অভিষেক প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জনের মাধ্যমে তিনি শুধু হ্নীলা নয়, পুরো টেকনাফের জন্য গৌরব বয়ে এনেছেন। তার এ অর্জনের খবরে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও আত্মনিবেদনের ফল হিসেবেই আমির আলী এই সাফল্য অর্জন করেছেন। তার এ কৃতিত্ব স্থানীয় তরুণদের শরীরচর্চা ও খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আমির আলীর এই অর্জনে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানিয়েছেন সবাই।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত