ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি আলমগীর ও সম্পাদক ইসমাইল

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের নতুন কমিটি

“নিঃসঙ্গতার অবসান ও প্রাণের মেলা, বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরাম” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্দর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার প্রবীণ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই সামাজিক সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠা করেন হাজী মো. মুহসীন দেওয়ান।

আলহাজ্ব আলমগীর আজাদের নেতৃত্বে ৪২ সদস্যের কমিটি

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আলমগীর আজাদকে সভাপতি ও মো. ইসমাইল ভুইয়া মুকুলকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মো. জিয়াউদ্দিন ভুইয়া সিনিয়র সহ-সভাপতি এবং মো. গোলাম মোর্শেদ রতন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রবীণদের কল্যাণে কাজ করার প্রত্যয়

নবগঠিত কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের নানা মানবিক ও সামাজিক সফলতা তুলে ধরেন। একই সাথে প্রবীণদের কল্যাণে আগামী দিনের বিভিন্ন যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিন, নবনির্বাচিত সহ-সভাপতি আলমগীর আজাদ, নিলুফা মহসিন, আজিবুর রহমান, জিয়াউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক ইসমাইল ভুইয়া মুকুল, ফিরোজ আল মুজাহিদ দুলাল, আতিকুর রহমান স্বপন, মুসলিমা খানম শান্তি এবং আতিকুল ইসলাম মাসুমসহ আরও অনেকে।

গুণীজন ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, সমাজসেবক ও সংগঠক আজাদ মাহমুদ ওসমান, মো. সালাউদ্দিন এবং প্রখ্যাত আলেম মাওলানা মো. মফিজুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান অ্যাডভোকেট মতিউর রহমান মতিন ও জিয়াউদ্দিন ভূঁইয়া। আলোচনা সভা শেষে প্রবীণদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সামগ্রিক মঙ্গল ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বন্দরে সিনিয়র সিটিজেনস ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি আলমগীর ও সম্পাদক ইসমাইল

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত