পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী সদর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোজ শনিবার (২৫শে জলাই- ২০২৬) বাদ মাগরিব পটুয়াখালী উপজেলার উপদেষ্টা সংগঠনের অফিসে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় নতুন কমিটির সভাপতি ঘোষণা করা হয় সাবেক ছাত্র নেতা জনাব মোঃ আব্দুল হাননান সিকদারকে এবং সাধারণ সম্পাদক করা হয় জনাব মোঃ শামসুল হক সানুকে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলার উপদেষ্টা জনাব মোঃ নজরুল ইসলাম সোহাগ, উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা জনাব মোঃ রফিকুল ইসলাম বাশার, শ্রমিক কল্যাণের পটুয়াখালী জেলার সভাপতি, জনাব মোঃ ইলিয়াস ফকির, সাধারণ সম্পাদক, জনাব মোঃ ইদ্রিস সরদার, সদর উপজেলার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আবু সাঈদ, অ্যাড. আমানউল্লাহ আমান প্রমূখ। এ সময় বক্তারা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটিকে শুভেচ্ছা জানায় এবং সংগঠনের কাজকে বেগবান করার জন্য পরামর্শ দেয়৷
আপনার মতামত লিখুন