ঢাকা   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন  করার ইচ্ছা প্রকাশ করেছেন বন্দর রাজবাড়ী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যাবসায়ী  মোসলেহউদ্দিন স্বপন। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদের সাথে সাক্ষাৎ শেষে বক্তব্যে তিনি ২২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রার্থনা করেছেন।

​বক্তব্যে মসলেহউদ্দিন স্বপন বলেন, ওয়ার্ডবাসী যদি দোয়া ও সমর্থন দিয়ে  পাশে থাকেন, তবে ইনশাআল্লাহ ২২ নং ওয়ার্ড থেকে সকল প্রকার মাদক, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাবো। একই সাথে মানব কল্যাণে সর্বদা নিজেকে নিবেদিত রাখবেন এবং এলাকার যেকোনো সমস্যা নিজের সমস্যা মনে করে তা সমাধানের চেষ্টা করবেন।

​এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এজন্য স্থানীয় বিভিন্ন মসজিদ কমিটি ও অন্যান্য সামাজিক কমিটিগুলোকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি দেন তিনি।

​এছাড়াও ইভটিজিং ও উদীয়মান ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি শক্ত হাতে নির্মূলের অঙ্গীকার করে তিনি ২২ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া ও পূর্ণ সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন  করার ইচ্ছা প্রকাশ করেছেন বন্দর রাজবাড়ী এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যাবসায়ী  মোসলেহউদ্দিন স্বপন। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদের সাথে সাক্ষাৎ শেষে বক্তব্যে তিনি ২২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রার্থনা করেছেন।

​বক্তব্যে মসলেহউদ্দিন স্বপন বলেন, ওয়ার্ডবাসী যদি দোয়া ও সমর্থন দিয়ে  পাশে থাকেন, তবে ইনশাআল্লাহ ২২ নং ওয়ার্ড থেকে সকল প্রকার মাদক, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাবো। একই সাথে মানব কল্যাণে সর্বদা নিজেকে নিবেদিত রাখবেন এবং এলাকার যেকোনো সমস্যা নিজের সমস্যা মনে করে তা সমাধানের চেষ্টা করবেন।

​এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এজন্য স্থানীয় বিভিন্ন মসজিদ কমিটি ও অন্যান্য সামাজিক কমিটিগুলোকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রতিশ্রুতি দেন তিনি।

​এছাড়াও ইভটিজিং ও উদীয়মান ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি শক্ত হাতে নির্মূলের অঙ্গীকার করে তিনি ২২ নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দোয়া ও পূর্ণ সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত