নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক - মাওলানা আবদুুল জব্বার
শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে ‘একজন শিক্ষক, একজন দায়ী’ শীর্ষক এক মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, "একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন, বরং তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর। শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের দাওয়াতি মানসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
প্রোগ্রামে শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শিক চেতনা জোরদার করার ওপর বিশেষ আলোকপাত করা হয়। ‘একজন শিক্ষক, একজন দায়ী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত দ্বীনি উন্নয়ন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন