ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সাইনবোর্ড মিতালী মার্কেট বিদ্যুৎহীন: ব্যবসায়ীদের হাহাকার, স্থায়ী সমাধানের চেষ্টা জামায়াত নেতাদের

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করার ঘটনায় চরম ভোগান্তি ও আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বারবার বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এতে ব্যবসায়ীদের মাঝে তীব্র হাহাকার তৈরি হয়েছে।

​বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​মতবিনিময় সভার আগে তিনি বিদ্যুৎহীন মার্কেটের সার্বিক পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনেন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার এভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত একটি স্থায়ী ও কার্যকর সমাধান করার জন্য আশ্বাস দেন তিনি।

​উক্ত মতবিনিময় সভা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর  মাহবুব আলম এবং সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাইনবোর্ড মিতালী মার্কেট বিদ্যুৎহীন: ব্যবসায়ীদের হাহাকার, স্থায়ী সমাধানের চেষ্টা জামায়াত নেতাদের

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করার ঘটনায় চরম ভোগান্তি ও আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বারবার বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এতে ব্যবসায়ীদের মাঝে তীব্র হাহাকার তৈরি হয়েছে।

​বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​মতবিনিময় সভার আগে তিনি বিদ্যুৎহীন মার্কেটের সার্বিক পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনেন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার এভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত একটি স্থায়ী ও কার্যকর সমাধান করার জন্য আশ্বাস দেন তিনি।

​উক্ত মতবিনিময় সভা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর  মাহবুব আলম এবং সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত