ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

দেশব্যাপী সংকট ও জ্বালানিসহ দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশ কার্যত অচল হয়ে যাচ্ছে- আহ্বায়ক মাহবুব আলম

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর এনসিপির আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে দেশের দায়িত্ব নিতে তরুণদের প্রস্তুত থাকতে হবে। সভায় এনসিপিতে যোগ দেওয়া ১২ তরুণকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক, মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম অজয়ের সভাপতিত্বে ও উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা যুব শক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক হযরত আলী নিরব, বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দেশব্যাপী সংকট ও জ্বালানিসহ দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশ কার্যত অচল হয়ে যাচ্ছে- আহ্বায়ক মাহবুব আলম

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মতলব উত্তরের ছেংগারচর পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর এনসিপির আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে দেশের দায়িত্ব নিতে তরুণদের প্রস্তুত থাকতে হবে। সভায় এনসিপিতে যোগ দেওয়া ১২ তরুণকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

ছেংগারচর পৌর এনসিপির আহ্বায়ক, মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম অজয়ের সভাপতিত্বে ও উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় এসময় জেলা যুব শক্তির সদস্য সচিব সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক হযরত আলী নিরব, বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীরা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত