ঢাকা   রোববার, ০৪ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে আদালতের বিচারাধীন জমি দখলের চেষ্টা, প্রান নাশের হুমকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জাল কাগজপত্র তৈরি করে দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় খুন করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। 

এই ঘটনায় ভূক্তভোগী মোঃ রাসেল হোসেন (৩৪) বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে বিবাদী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত বিবাদীরা হলেন, সিদ্ধিরগঞ্জের পাইনাদি তেরা মার্কেট এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন (৮০), তার তিন ছেলে মোঃ শাহাবুদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০) ও মোঃ সৈকত আলী (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লা এলাকায় সি.এস ও এস.এ ২০৫, ২০৬ এবং আর.এস ৪২২, ৪২৩ নম্বর দাগের ১০ শতাংশ জমি বিবাদীগণের বিরুদ্ধে ভূয়া কাগজপত্র তৈরির অভিযোগ তুলেছেন রাসেল হোসেন। 

উক্ত জমিটি রাসেলের পিতা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে নিয়মিত খাজনা-খারিজ সম্পন্নপূর্বক ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে একটি মামলা (নং-১১৩৬/২২) বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা জোরপূর্বক জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও অভিযুক্তদের অসযোগিতার কারণে তা ব্যর্থ হয়।

(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭:৩০ ঘটিকায় রাসেল হোসেন ও তার পরিবারের সদস্যরা উক্ত জমিতে গেলে অভিযুক্ত বিবাদীরা তাদের বাধা দেয়। এ নিয়ে প্রতিবাদ জানালে বিবাদীরা তাদের ওপর মারমুখী হয়ে ওঠে এবং একপর্যায়ে "বাধা দিলে সুযোগ বুঝে খুন করে লাশ গুম করা হবে" বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে অভিযোগকারী রাসেল হোসেন জানান, "বিবাদীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও সরাসরি প্রাণনাশের হুমকির কারণে বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জমি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আদালতের বিচারাধীন জমি দখলের চেষ্টা, প্রান নাশের হুমকি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত