নারায়ণগঞ্জ খানপুর কাজীপাড়া সড়ক ও ড্রেনের কাজ উদ্বোধন করলেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ শহরের ১২নং ওয়ার্ডের খানপুর কাজীপাড়া এলাকায় সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
শনিবার (৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা।
প্রসঙ্গত , খানপুর কাজীপাড়া এলাকার এই সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পানি নিষ্কাশনব্যবস্থা সচল করার লক্ষ্যে এ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক ও ড্রেনের কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচলে সুবিধা সৃষ্টি হবে এবং জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন