ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব প্রস্তুতি , ৫টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলাম, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, সরকারি বরাদ্দ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভটিজিং ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে নারায়ণগঞ্জ জেলা ও বন্দর থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

সভায় জানানো হয়, এবার বন্দরে মোট ২৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১২টি এবং উপজেলা এলাকায় ১৭টি মণ্ডপ রয়েছে।

নিরাপত্তার জন্য প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্দিরে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এবার প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দ হিসেবে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ইভটিজিং ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি থাকবে।এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও সভায় জানানো হয়।

গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোর মধ্যে বন্দর ঘাট, ঢাকেশ্বরী ও মিরকুন্ডিসহ পাঁচটি মণ্ডপকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বন্দরে ২৯ মণ্ডপে দুর্গোৎসব প্রস্তুতি , ৫টি মণ্ডপে বিশেষ নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত