ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

গজারিয়ায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ

স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী। এ ঘটনায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী আনোয়ার হোসেন সিরাজদিখান উপজেলার ইসাপুরা এলাকার বাসিন্দা। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত এবং বর্তমানে গজারিয়ার চর বাউশিয়া বড়কান্দি এলাকায় বসবাস করছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১১ বছর আগে লাকি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তার দাবি, স্ত্রী দীর্ঘদিন ধরে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছিলেন।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ৩ জুন সকালে তার স্ত্রী ঘর থেকে প্রায় ৯০ হাজার টাকা নগদ অর্থ এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার স্ত্রীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত গৃহবধূ ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০১ আগস্ট ২০২৬

গজারিয়ায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী। এ ঘটনায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী আনোয়ার হোসেন সিরাজদিখান উপজেলার ইসাপুরা এলাকার বাসিন্দা। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত এবং বর্তমানে গজারিয়ার চর বাউশিয়া বড়কান্দি এলাকায় বসবাস করছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১১ বছর আগে লাকি আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনের একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তার দাবি, স্ত্রী দীর্ঘদিন ধরে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছিলেন।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ৩ জুন সকালে তার স্ত্রী ঘর থেকে প্রায় ৯০ হাজার টাকা নগদ অর্থ এবং দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার স্ত্রীকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত গৃহবধূ ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত