ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে তরুণী গ্রেফতার

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে তরুণী গ্রেফতার
আসামী রাকিবা ওরফে সাদিয়া

পটুয়াখালীতে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদ (হানি ট্র্যাপ) পেতে পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাকিবা ওরফে সাদিয়া (২৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবার বিরুদ্ধে দুমকি থানায় একটি নিয়মিত মামলা (সিআর-১৫/২৬) দায়ের করা হয়েছে। উক্ত মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দুমকি থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাকিবা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রেমের ফাঁদ পেতে অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় পুরুষদের ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ শনিবার (৩১ মে) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: পটুয়াখালীতে তরুণী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

পটুয়াখালীতে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদ (হানি ট্র্যাপ) পেতে পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাকিবা ওরফে সাদিয়া (২৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবার বিরুদ্ধে দুমকি থানায় একটি নিয়মিত মামলা (সিআর-১৫/২৬) দায়ের করা হয়েছে। উক্ত মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

দুমকি থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাকিবা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রেমের ফাঁদ পেতে অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় পুরুষদের ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ শনিবার (৩১ মে) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত