পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো. আসিব সিকদার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিব সিকদার ধানখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লোন্দা গ্রামের আলমাছ সিকদারের ছেলে।
অভিযান ও উদ্ধার
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল কলাপাড়া থানার লোন্দা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আসিব সিকদারকে আটক করা হয় এবং পরে তার কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা
পটুয়াখালী ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আপনার মতামত লিখুন