ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

প্রেসক্লাব দুমকির কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান

প্রেসক্লাব দুমকির কমিটি গঠন: ছবিতে রয়েছেন -নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন সুমন ও সম্পাদক মিজানুর রহমান।

পটুয়াখালীর দুমকির ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন প্রেসক্লাব দুমকির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছর মেয়াদি কমিটি গঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন সুমন এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভি'র দুমকি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি সৈয়দ আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জসিম উদ্দিন এবং আইসিটি সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. বাহাদুর হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার দুমকি প্রতিনিধি মো. সুমন মৃধা।

প্রেসক্লাবের সদস্যরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন সুমন তার বক্তব্যে বলেন,প্রেসক্লাব দুমকির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার একার নয় এটি আমাদের সকলের ঐক্য আস্থা ও পারস্পরিক বিশ্বাসের প্রতিফলন। সত্য ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে আমি অঙ্গীকারবদ্ধ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, সাহসিকতা-সততা ও বস্তুনিষ্ঠতাই একজন প্রকৃত সাংবাদিকের মূলনীতি। নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাই সাংবাদিকতার প্রাণ। প্রেসক্লাব দুমকির ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৭ জুন ২০২৬

প্রেসক্লাব দুমকির কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন সুমন,সম্পাদক মিজানুর রহমান

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত