ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬
বাংলার শিরোনাম

পরিবেশ সুরক্ষায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

পরিবেশ সুরক্ষায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আওতায় কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রকল্প দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৩ জুন ২০২৬

পরিবেশ সুরক্ষায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আওতায় কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রকল্প দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত