ঢাকা   রোববার, ০৭ জুন ২০২৬
বাংলার শিরোনাম

টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়কে একটি কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টেকনাফ মডেল থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই পুলিশ কনস্টেবলসহ কয়েকজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে এসআই জাফর ও দুই কনস্টেবলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এসআই জাফর ও দুই কনস্টেবল সিএনজিচালিত অটোরিকশায় করে ডিউটিতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। চালককে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৭ জুন ২০২৬

টেকনাফে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়কে একটি কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টেকনাফ মডেল থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই পুলিশ কনস্টেবলসহ কয়েকজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে এসআই জাফর ও দুই কনস্টেবলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এসআই জাফর ও দুই কনস্টেবল সিএনজিচালিত অটোরিকশায় করে ডিউটিতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে। চালককে আটক করে থানার হাজতে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র 

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত