ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

না ফেরার দেশে উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল: এলাকায় শোকের ছায়া

না ফেরার দেশে উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী উমারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত জনপ্রতিনিধি আলহাজ আব্দুল মতিন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মৃত্যুর বিবরণ

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার নিকট ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের বাংলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই, বিশিষ্ট শিল্পপতি ও ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল।

শোকের পরিবেশ

দীর্ঘদিন ধরে সফলতার সাথে উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল মতিন মন্ডলের মৃত্যুতে চৌহালী উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করেছেন।

জানাজা ও দাফন

মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ জুন) দুবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়:

  • প্রথম জানাজা: মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

  • দ্বিতীয় জানাজা ও দাফন: প্রথম জানাজার পর হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে আনা হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন ওয়াটার কেমিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম মন্ডল, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান জামিল (দা.বা.), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, প্রকৌশলী এইচ.এ.এম. আব্দুল্লাহ, ওয়াটার কেমিক্যালসের পরিচালক মাহামুদুল হাসান, মুজাফফর সাহেবসহ কয়েক হাজার মুসল্লি।

জানাজা শেষে তাঁকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

না ফেরার দেশে উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল: এলাকায় শোকের ছায়া

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত