ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী মৃত্যু

বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে  ডুবে  স্বাধীন (৩০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত স্বাধীন বন্দর থানার  নবীগঞ্জ অলিম্পিয়ার্ড এলাকার  বাদল মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে  একই এলাকার সেলিম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর থানার  নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে  ঘটনার ওই দিন  বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত নদী থেকে ওই গার্মেন্টস কর্মীর মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। 

নিহতের পরিবার  ও এলাকাবাসী তথ্য   সূত্রে জানা গেছে, সোমবার ছুটির দিনে বাসায় থাকায় ছোট ভাই শাহিদ (৯)-কে সঙ্গে নিয়ে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন স্বাধীন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গেলে শাহিদ চিৎকার শুরু করে। তার ডাক শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মামা মো. জাকির হোসেন বলেন, স্বাধীন সামান্য সাঁতার জানত। স্থানীয়দের কাছে শুনেছি, গোসল করার সময় নদীর স্রোতে পড়ে তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, সাঁতার কাটতে গিয়ে সে আর তীরে ফিরতে পারেনি। মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে গার্মেন্টস কর্মী মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত