ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

জামায়াত নেতৃবৃন্দের সিদ্ধিরগঞ্জে বেপজা পরিচালক ও থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের বেপজা পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ভূঁইয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস সংঘটিত সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর নেন এবং এ ধরনের দুর্ঘটনারোধে কার্যকর প্রতিকার ও নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

​বেপজা পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ভূঁইয়ার সাথে বৈঠককালে জামায়াত নেতৃবৃন্দ অনন্ত গ্রূপের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইপিজেডের মতো স্পর্শকাতর শিল্পাঞ্চলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও জোরদার করার তাগিদ দেন।

​মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে ১৫ সদস্যের টিম নিয়ে সাক্ষাৎকালে 'মুহাম্মদ জামাল হোসাইন' বলেন ​"আদমজী ইপিজেড দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান এবং বিপুল পরিমাণ জাতীয় ও বৈদেশিক বিনিয়োগ রয়েছে। যেকোনো দুর্ঘটনা রোধে এবং শ্রমিকদের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ও তৎপর হতে হবে।"

​পরবর্তীতে জামায়াত নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ রোধ এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ওসি এমদাদুল হক জামায়াত নেতৃবৃন্দের এই গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​উক্ত সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুবুর রহমান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল গফুর, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১০ আগস্ট ২০২৬

জামায়াত নেতৃবৃন্দের সিদ্ধিরগঞ্জে বেপজা পরিচালক ও থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত