জনগণের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার ব্যর্থ হয়েছে - হাফিজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, জনগণের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার ব্যর্থ হয়েছে। সড়ক, নদীপথ ও রেলপথে এবারের ঈদ যাত্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে। মানুষ ট্রেনের টিকেট কেটে নির্দিষ্ট বগিতে না ইঠতে পেরে হাহাকার করেছে কিন্তু সরকারী কর্তৃপক্ষের এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ দেখা যায়নি।
৩১ মে রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা পশ্চিম থানার ব উদ্যাগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
থানা আমীর মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলনা আশরাফুল ইসলাম ফরিদ, এডভোকেট মাসুদুর রহমান প্রমূখ।
প্রধান অথিতির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, একদিকে সরকারী দলের লোকেরা কুরবানীর হাট ও সড়কে চাঁদাবাজির মাধ্যমে জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে অপরদিকে দূর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সড়ক দূর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঈদ যাত্রাকে বিভিষিকাময় করে তুলেছে। জনগণের প্রতি সঠিক মমত্ববোধ এবং জনগণের কাছে জবাবদিহীতার অনুভুতির কারণেই এ সব সমস্যা সমাধানের চেয়ে বরং বৃদ্ধি পাচ্ছে।
তিনি সরকারী দলীয় ক্যাডার পরিচয়ে চাঁদাবাজি, দখল, টে-ারবাজি এবং নৈরাজী সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে এ সব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন