ঢাকা   সোমবার, ১৮ মে ২০২৬
বাংলার শিরোনাম

জনগণের প্রকৃত মুক্তির জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই- আবদুল জব্বার

সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছে , দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও একটি শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অন্যায়, অবিচার ও জুলুমের কাছে জামায়াত কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। ১৭ মে রবিবার ফতুল্লা উত্তর থানা আয়োজিত সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আবদুল জব্বার দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, "জনগণের প্রকৃত মুক্তির জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে রাজপথে ভূমিকা পালন করে আসছে।" তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মমিনুল  হক সরকার এবং সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। 

এছাড়া অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মজিবর রহমান মিয়াজীসহ জেলা ও মহানগরী জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

​নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের মাটিতে ইসলামি আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করতে এবং জনগণের ঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৮ মে ২০২৬

জনগণের প্রকৃত মুক্তির জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই- আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছে , দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা ও একটি শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অন্যায়, অবিচার ও জুলুমের কাছে জামায়াত কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। ১৭ মে রবিবার ফতুল্লা উত্তর থানা আয়োজিত সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আবদুল জব্বার দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, "জনগণের প্রকৃত মুক্তির জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে রাজপথে ভূমিকা পালন করে আসছে।" তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মমিনুল  হক সরকার এবং সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। 

এছাড়া অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মজিবর রহমান মিয়াজীসহ জেলা ও মহানগরী জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

​নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের মাটিতে ইসলামি আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করতে এবং জনগণের ঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত