টেকনাফে জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি, নেতৃত্বে শিবিরের তিন সাবেক জেলা সভাপতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর টেকনাফ উপজেলা যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরোয়ার কামাল সিকদার, সহ-সভাপতি হয়েছেন রবিউল আলম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আবদুর রহিম নূরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবগঠিত কমিটির তিন শীর্ষ নেতাই অতীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতেই টেকনাফ উপজেলা যুব বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুবসমাজের মাঝে সংগঠনের কার্যক্রম বিস্তৃত হবে।
এদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন