ঢাকা   রোববার, ০৯ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ ১৭ জুলাই (শুক্রবার) শহরের একটি স্থানীয় মিলনায়তনে দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ছাত্র সমাজকে দেশের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা শিবিরের ভূমিকা অপরিসীম। নৈতিকতা, সঠিক শিক্ষা ও সচ্চরিত্রের সমন্বয়ে একটি কল্যাণমুখী সমাজ গঠনে তরুণ ও ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি উপস্থিত সাথীদের পড়ালেখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বলেন শিক্ষা শিবিরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম বেগবান করা, ছাত্রদের মেধা ও যোগ্যতার বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র- শিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাথী ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ ১৭ জুলাই (শুক্রবার) শহরের একটি স্থানীয় মিলনায়তনে দিনব্যাপী ‘সাথী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ছাত্র সমাজকে দেশের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা শিবিরের ভূমিকা অপরিসীম। নৈতিকতা, সঠিক শিক্ষা ও সচ্চরিত্রের সমন্বয়ে একটি কল্যাণমুখী সমাজ গঠনে তরুণ ও ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি উপস্থিত সাথীদের পড়ালেখার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বলেন শিক্ষা শিবিরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম বেগবান করা, ছাত্রদের মেধা ও যোগ্যতার বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র- শিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সেক্রেটারি আমজাদ হোসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাথী ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত