ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
বাংলার শিরোনাম

নাসিক ২ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন

কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ২ নং ওয়ার্ড। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন। তিনি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি, সানারপাড়, মৌচাক এবং ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন এলাকাসহ পুরো ২ নং ওয়ার্ড জুড়ে নিরলস সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি। এলাকার বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে নিঃস্বার্থ ভূমিকার কারণে ইতিমধ্যে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

এলাকার সামাজিক উন্নয়ন ও মানুষের সুখে-দুঃখে জামাল হোসাইনের সার্বক্ষণিক উপস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন:

"মানুষের যেকোনো বিপদে নিরন্তর ছুটে চলা এই মানুষটি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তবে আমাদের এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে, ইনশাআল্লাহ। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, মুহাম্মদ জামাল হোসাইনের মতো সৎ, যোগ্য ও আদর্শবান মানুষই পারে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে।"

২ নং ওয়ার্ডের সাধারণ ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এমন একজন দূরদর্শী নেতৃত্ব খুঁজছিলেন যিনি কেবল ভোটের সময় নয়, বরং সারা বছরই জনগণের পাশে থাকবেন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, মুহাম্মদ জামাল হোসাইন কোনো জনপ্রতিনিধির পদ-পদবি ছাড়াই যেভাবে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালনায় তার স্পষ্ট ও দূরদর্শী পরিকল্পনা রয়েছে। একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইমেজের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে জামাল হোসাইনকে বিজয়ী করতে ওয়ার্ডের আপামর জনতা আজ ঐক্যবদ্ধ।

এলাকাবাসীর দাবি, আসন্ন নাসিক নির্বাচনে ২ নং ওয়ার্ডের সামগ্রিক রূপান্তর এবং একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন ওয়ার্ড গঠনে মুহাম্মদ জামাল হোসাইনের কোনো বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

নাসিক ২ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত