বন্দরে জামায়াতের উদ্যোগে ‘রক্তে ঝরা ৩৬জুলাই’ আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘রক্তে ঝরা ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) বিকালে বন্দর দক্ষিণ ঘারমোড়া জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি এডভোকেট শাহ আলম শাহিনের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, বন্দর উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ আরিফুর রহমান, বন্দর উপজেলা শূরা ও কর্মপরিষদ, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মঈদ, নারায়ণগঞ্জ মহানগরী ১৯ নং ওয়ার্ড, সহকারী সেক্রেটারি, গোলাম আহাদ প্রমূখ।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ— নজরুল ইসলাম আমিনী, মাওলানা নূরুল আমীন, মোঃ ইব্রাহিম, মোঃ মোসলেহ উদ্দীন, মোঃ মাসুদুর রহমান, হাফেজ মিজানুর রহমান এবং মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানটিতে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ‘রক্তে ঝরা ৩৬ জুলাই’-এর তাৎপর্য তুলে ধরে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন