বন্দর হাজীপুরে শহিদ মেম্বারের উদ্যেগে আবুল কাউসার আশার জন্য দোয়া
বন্দর থানা হাজীপুর গ্রামে শহিদ হোসেন মেম্বারের উদ্যেগে নারায়নগঞ্জ মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক ও নারায়নগঞ্জ ৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম সাহেবের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশার রোগ মুক্তি কামনায় করে দোয়া অনুষ্টিত হয়েছে।
নারায়নগঞ্জ মহানগর বিএনপি স্থানীয় সরকারের সাবেক সহ সম্পাদক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ হোসেন মেম্বারের উদ্যােগে ১৬ জুন মঙ্গলবার বিকালে হাজীপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সময় আবুল কাউসার আশার রোগ মুক্তি সহ শহিদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনায় করে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে এই সময় অংশগ্রহন করেন নারায়নগঞ্জ মহানগর বি এন পি সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন,বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মমিনুল হক মমিন,জাকির হোসেন,বাবুল মিয়া, জামাল উদ্দিন,আলমগীর হোসেন,আলআমিন, ইসমাইল,তাইজুল ইসলাম,জসিম উদ্দিন জসু,মোক্তার হোসেন সহ ৪নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেএীবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজীপুর বড় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সিদ্দিকী, মোনাজাত শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন